বিনোদন ডেস্ক>
দীর্ঘদিনের গুঞ্জন ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন বিশ্বখ্যাত মার্কিন পপ তারকা টেইলর সুইফট এবং মার্কিন পেশাদার আমেরিকান ফুটবল লিগ (এনএফএল) তারকা ট্রাভিস কেলস।
গত ৩ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ঐতিহাসিক ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিশ্বের বিভিন্ন গণমাধ্যম এই আয়োজনকে ‘আমেরিকার রাজকীয় বিয়ে’ হিসেবে অভিহিত করেছে।
বিয়ের অনুষ্ঠানটি ছিল অত্যন্ত গোপনীয়। আমন্ত্রিত অতিথিদের অনুষ্ঠানে প্রবেশের আগে কঠোর গোপনীয়তা চুক্তিতে (এনডিএ) স্বাক্ষর করতে হয়। পুরো আয়োজনের দায়িত্বে থাকা আয়োজকেরা বিয়ের কোনো তথ্য বা ছবি আগেভাগে প্রকাশ না হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
জনপ্রিয় অভিনেতা অ্যাডাম স্যান্ডলার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। আর বর-কনের পোশাক তৈরি করে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন হাউস ক্রিশ্চিয়ান ডিওর।
অনুষ্ঠানে টেইলর সুইফটের ‘ম্যান অব অনার’ হিসেবে দায়িত্ব পালন করেন তার ভাই অস্টিন সুইফট। অন্যদিকে ট্রাভিস কেলসের ‘বেস্ট ম্যান’ ছিলেন তার বড় ভাই ও সাবেক এনএফএল তারকা জেসন কেলস।
বিয়েকে ঘিরে কয়েক দিন ধরেই নিউইয়র্কজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। অনুষ্ঠানের একপর্যায়ে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরে বড় পর্দায় ‘জাস্ট অ্যান্ড টি ম্যারেড’ বার্তা প্রদর্শনের মাধ্যমে উপস্থিত ভক্তদের কাছে বিয়ের বিষয়টি প্রকাশ করা হয়। পরে টেইলর সুইফটের জনসংযোগ কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেন।
সর্বশেষ হালনাগাদ 3 hours আগে

