Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    মিসির আলী হয়ে ফিরছেন চঞ্চল, কলকাতায় রহস্যময় ভিলেন

    জুলাই ১৯, ২০২৬ ৮:৩৮ পূর্বাহ্ণ6
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ ডেস্ক>

    দুই বাংলাতেই ব্যস্ত সময় কাটছে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর। ঢাকায় হুমায়ূন আহমেদের কালজয়ী চরিত্র মিসির আলী হয়ে ফেরার জোর গুঞ্জনের মধ্যেই কলকাতায় নতুন ওয়েব সিরিজ ‘চালচিত্র ২’-এ অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন তিনি। একই সঙ্গে মুক্তির অপেক্ষায় রয়েছে পশ্চিমবঙ্গে তাঁর অভিনীত দুটি সিনেমা—‘শেকড়’ ও ‘আজাদী’।

    দেশের গণ্ডি পেরিয়ে ভারতীয় বাংলা চলচ্চিত্রেও নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন চঞ্চল। ইতোমধ্যে তিনি কলকাতার দুটি সিনেমার শুটিং শেষ করেছেন। এর একটি ব্রাত্য বসু পরিচালিত ‘শেকড়’। পারিবারিক আবহে নির্মিত এই সিনেমায় তিনি একজন বৃদ্ধের সন্তানের চরিত্রে অভিনয় করেছেন।

    সিনেমাটি সম্পর্কে চঞ্চল বলেন, গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বার্ধক্যে পৌঁছে যাওয়া এক নারী-পুরুষ, যাদের যৌবনের প্রেম পরিণতি পায়নি। সেই দুই পরিবারকে ঘিরেই এগিয়েছে কাহিনি। তিনি মনে করেন, এটি দর্শকের আবেগ ছুঁয়ে যাবে।

    অন্যদিকে নির্মাতা সুমন মুখোপাধ্যায়ের ‘আজাদী’ নির্মিত হয়েছে দেশভাগের প্রেক্ষাপটে। এতে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে চঞ্চলকে। অভিনেতার ভাষায়, এটি ইতিহাস, আবেগ এবং মানুষের জীবনের গভীর টানাপোড়েনের গল্প।

    একসঙ্গে দুটি ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে চঞ্চল বলেন, প্রতিটি চরিত্রের সঙ্গে নিজেকে মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। তাঁর বিশ্বাস, দুটি সিনেমাই দর্শকদের ভালো লাগবে।

    জানা গেছে, ‘শেকড়’ চলতি বছর মুক্তির পরিকল্পনা রয়েছে। আর ‘আজাদী’ আগামী বছর মুক্তি পেতে পারে। এর আগে ছবিটি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পরিকল্পনাও রয়েছে।

    এদিকে কলকাতার আলোচিত ওয়েব সিরিজ ‘চালচিত্র’-এর দ্বিতীয় কিস্তিতেও যুক্ত হয়েছেন চঞ্চল চৌধুরী। প্রিক্যুয়েল হিসেবে নির্মিত এই সিরিজের গল্প আবর্তিত হবে এক সিরিয়াল কিলারকে ঘিরে। যদিও তিনি ঠিক কোন চরিত্রে অভিনয় করছেন, তা এখনই প্রকাশ করতে রাজি নন।

    চঞ্চল বলেন, গল্প বা চরিত্র সম্পর্কে এখনই কিছু বলতে চান না। দর্শক যখন পর্দায় দেখবেন, তখনই সেটির রহস্য উন্মোচিত হোক—এটাই তাঁর ইচ্ছা।

    জানা গেছে, আগের কিস্তির মতো এবারও তদন্তকারী কর্মকর্তার ভূমিকায় থাকছেন টোটা রায়চৌধুরী। আরও অভিনয় করছেন শ্বেতা মিশ্র, বরুণ চন্দসহ অনেকে। সিরিজটির শুটিং ইতোমধ্যে শুরু হয়েছে এবং আসন্ন দুর্গাপূজায় এটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার পরিকল্পনা রয়েছে।

    এদিকে ঢাকায়ও চঞ্চলকে ঘিরে নতুন আলোচনা। হুমায়ূন আহমেদের জনপ্রিয় চরিত্র মিসির আলীকে নিয়ে নতুন একটি চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ চলছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, এই চরিত্রে আবারও চঞ্চল চৌধুরীকেই ভাবা হচ্ছে। এর আগে অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ সিনেমায় মিসির আলী চরিত্রে অভিনয় করে তিনি দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিলেন।

    জানা গেছে, নতুন এই প্রজেক্টের সঙ্গে যুক্ত রয়েছেন ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’খ্যাত নির্মাতা তানিম নূর। তবে পরিচালনার দায়িত্বে থাকবেন অন্য একজন নির্মাতা। হুমায়ূন আহমেদের পরিবারের সঙ্গে কপিরাইটসংক্রান্ত আলোচনা শেষ হওয়ার পরই সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

    সর্বশেষ হালনাগাদ 15 hours আগে

    চঞ্চল চৌধুরী সিনেমা হুমায়ূন আহমেদ

    এই বিষয়ে আরও সংবাদ

    ডিজিটাল যুগে ফিজিক্যাল মিউজিকের চমক, বিশ্বজুড়ে বাড়ছে সিডি, ভিনাইল বিক্রি

    বিশ্বকাপ ফাইনালের উন্মাদনা এবার ঢাকায়!
    মঞ্চ মাতাবেন সঞ্জয় দেব ও প্রীতম হাসান

    মৌলিক গান নিয়ে আশফাকুল বারী রুমনের ‘অপেক্ষা’

    ওটিটির পর্দায় শাকিব খানের ‘রকস্টার’, আসছে ২২ জুলাই

    দেশে ফেরার আগে বাংলার লোকগানে মুগ্ধ করলেন সানজয়

    মান্নাত নিয়ে আইনি লড়াইয়ে জয়, স্বস্তিতে শাহরুখ খান

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ডিজিটাল যুগে ফিজিক্যাল মিউজিকের চমক, বিশ্বজুড়ে বাড়ছে সিডি, ভিনাইল বিক্রি

    দুবাইয়ে প্রেসক্লাবের সভায় বিশিষ্টজনরা
    ভিসা জটিলতা নিরসনে কূটনৈতিক তৎপরতার দাবি

    বহর বাড়াতে লিজে ১০ উড়োজাহাজ আনছে বিমান

    উৎসে কর মনিটরিং জোরদার, এনবিআরের বিশেষ টিম

    কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার অনিয়মের অভিযোগ

    সাহিত্যপ্রেমী হৃদয়ে বেঁচে থাকা হুমায়ূন আহমেদের ১৪তম প্রয়াণ দিবস আজ

    সম্মিলিত ইসলামী ব্যাংক’ কি বদলে দিতে পারবে দেশের ব্যাংকিং খাত?

    নতুন আশার খোঁজে দেশের তৈরি পোশাক শিল্প

    সংস্কারের গতিতে বাড়ছে বিনিয়োগের সম্ভাবনা

    মিসির আলী হয়ে ফিরছেন চঞ্চল, কলকাতায় রহস্যময় ভিলেন

    বিশ্বকাপ ফাইনালের উন্মাদনা এবার ঢাকায়!
    মঞ্চ মাতাবেন সঞ্জয় দেব ও প্রীতম হাসান

    মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে

    ৬৬ বছর পর ৬ গোল ফ্রান্সের জালে
    বিশ্বকাপে ৩য় ইংল্যান্ড, ১০ গোলের ম্যাচ দেখলো বিশ্ব

    স্পেন বিশ্রামে, মাঠে ঘাম ঝরাল আর্জেন্টিনা

    বজ্রপাতে শেষ অনুশীলনই হলো না স্পেনের

    কুয়েতে প্রবাসীদের জন্য দূতাবাসের নির্দেশনা

    আগস্টেই মন্ত্রিসভায় পরিবর্তনের আভাস

    টানা ৩৭ ম্যাচে হারের মুখ দেখেনি স্পেন

    আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা

    বাণিজ্য-বিনিয়োগ-প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে আগ্রহী চীন

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.